চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে নোটিশটি পাঠানো হয় বলে সানায়ার পক্ষের অভিযোগ।
নোটিশে বলা হয়েছে, ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়ার বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করা হয়। এতে আরও অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের ৭ নভেম্বর মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। পরে তাঁর ছবি ফেসবুকে প্রকাশ করে সম্মানহানি করা হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়।
সানায়ার পক্ষের বক্তব্য, পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করে তাঁদের পরিচয় ও পেশা নিয়ে বিভ্রান্তি এবং উপহাসের পরিবেশ তৈরি করা হয়েছে। অনুমতি ছাড়া ছবি প্রকাশের বিষয়টিকেও নোটিশে আইনি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ফেসবুক পেজ থেকে সানায়া-সংক্রান্ত ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় মানহানি ও সাইবার সংক্রান্ত আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে, ২৬ অক্টোবর সানায়ার করা আরেক মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ওই মামলায় অভিযোগ, শাড়ি সংক্রান্ত আগের মামলা প্রত্যাহারে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগগুলো আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।