1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ থেকে এই নতুন পদ্ধতি, ফলে বড় সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫,০৭৭টি; আমানত বেড়েছে ১৬,০০০ কোটি টাকা সিলেটের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩

অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৩
  • ১৯৫ Time View

শারীরিক অসুস্থতার কারণে জাতির উদ্দেশ্যে ভাষণ পেছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অন্যান্য কিছু কর্মসূচিও বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিলো।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র ভাষণ স্থগিত করার কথা জানায়। পিএমও জানায়, দুই এক দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী|

৬ জানুয়ারি রোববার বর্তমান সরকারের ৪ বছর পূর্ণ হয়েছে। প্রতি বছরই সরকারের বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বেতার- টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে প্রধানমন্ত্রী সরকারের কর্মকাণ্ড ও সফলতাগুলো তুলে ধরেন।

শারীরিক অসুস্থতার কারণে রোববার ভাষণ দেওয়া সম্ভব হচ্ছে না বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে। তবে কি ধরনের অসুস্থতা তা জানা যায়নি।

সূত্রটি জানায়, রোববার বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড করাও হয়নি। তবে দুই একদিনের মধ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড হলে জানানো হবে, তিনি কখন ভাষণ দেবেন।

২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ