1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ থেকে এই নতুন পদ্ধতি, ফলে বড় সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫,০৭৭টি; আমানত বেড়েছে ১৬,০০০ কোটি টাকা সিলেটের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩

হরতালে গাড়িতে আগুনের ঘটনায় ১১ মামলা হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৩
  • ১৯৮ Time View

বিরোধী ১৮ দলের হরতালের আগের রাতে গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানীর দশ থানায় মোট ১১টি মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে রমনা, নিউমার্কেট, লালবাগ, কোতোয়ালি, সবুজবাগ, তেজগাঁ শিল্পাঞ্চল, মিরপুর, কাফরুল, গুলশান ও বনানী থানায় এসব মামলা দায়ের করা হয়।

এর মধ্যে রমনা থানায় দুটি এবং অন্য থানাগুলোতে একটি করে মামলা হয়েছে।

প্রতিটি মামলায় আসামি করা হয়েছে ‘অজ্ঞাত পরিচয়’ ব্যক্তিদের।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “গাড়ি পোড়ানো ও বিস্ফোরণের ঘটনায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদি হয়ে মামলাগুলো করেছে।”

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের আগের দিন শনিবার রাজধানীর রমনা, আজিমপুর, তেজগাঁও, মিরপুর, সায়েন্সল্যাবরেটরি মোড় ও বনানী কাঁচাবাজার এলাকায় গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
রোববার হরতালের সময় রাজধানীতে পুড়িয়ে দেয়া হয় আরো চারটি গাড়ি।

এসব ঘটনার জন্য সরকার বিরোধী দলকে দায়ী করলেও তা অস্বীকার করে বিএনপি বলেছে, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিতে সরকারের লোকেরাই এসব ঘটনা ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ