1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘বিরোধী দলের সঙ্গে ভেতরে ভেতরে আলোচনা চলছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২
  • ২১০ Time View

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলের সঙ্গে ভেতরে ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এছাড়া তিনি বলেন, “রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে অচিরেই আলোচনা শুরু হবে। আলোচনার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলই অংশ নেবে।”

ড. আকবর আলি খানের বক্তব্য সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, “বুদ্ধিজীবীরা তাদের কথা বলবেন। আর রাজনীতিবিদরা তাদের কাজ করবেন।” গত ২৯ ডিসেম্বর রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চারটি ফর্মুলা দিয়েছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট(সিএফএসডি) আয়োজিত ‘শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর: অপশন ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব ফর্মুলা তুলে ধরেন।

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, “ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে না হলেও বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে।”

তিনি বলেন, “অনেক সময় রাজনৈতিক কারণে এসব আলোচনার কথা বলা যায় না।” তবে আগামী সংসদ অধিবেশনে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে উল্লেখ করেন সৈয়দ আশরাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ