1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সাগর-রুনির খুনি গ্রেপ্তারে অনশন করবে সাংবাদিকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২
  • ১৬১ Time View

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার রাজধানীতে অনশন করবেন সাংবাদিকরা।

ওইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবেন তারা।

শনিবার সাংবাদিকদের সব সংগঠনের পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী গত ১০ ডিসেম্বর এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “২৩ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরণ গণ-অনশন কর্মসূচিও আসতে পারে।”

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন।

গত ৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন আটজনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীরসহ সাতজন রয়েছেন। আর তাদের মধ্যে পাঁচজন ডা. নিতাই হত্যা মামলারও আসামি।

সাগর-রুনি হত্যকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে সাংবাদিক সংগঠনগুলো।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পাশাপাশি সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও দাবি জানিয়ে অাসছেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ