1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুচলেকার কথা ‘অপপ্রচার’, দ্রুত ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের মুচলেকার কথা ‘অপপ্রচার’, দ্রুত ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে মহানগর উত্তর জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে মহানগর উত্তর জামায়াতের প্রস্তুতি সভা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী / অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

এই খবরটি পডকাস্টে শুনুনঃ কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ ফের চালু হয়েছে। এর মধ্যদিয়ে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। ধীরে ধীরে দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন বেড়ে ৭৫০ মেগাওয়াটে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ নেমে আসে প্রায় ৭৫৮ মেগাওয়াটে। এর আগে কয়লা সরবরাহ সংকটের কারণেও কেন্দ্রটির উৎপাদন কমে এসেছিল। ঝড়ের কারণে গত ৭ আগস্ট থেকে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটে। পরে আগস্টের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়লে কেন্দ্রটির উৎপাদনও বাড়তে শুরু করে। দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল কেন্দ্রটি। আদানি কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হওয়ায় দেশের বিদ্যুৎব্যবস্থায় ঘাটতি দেখা দেয়। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় প্রায় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়ায় তিন হাজার ৫৫৭ মেগাওয়াট। সেদিন গড়ে প্রতি ঘণ্টায় দুই হাজার ৬৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়। এক হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে। দুটি ইউনিটই চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ