1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংস্কৃতিমন্ত্রী / অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে প্রসিকিউশনে আবেদন পরিবারের আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৮৬১ জন ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৮৬১ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ৮৬১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এতে দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ সহজতর হয়।

আইএসপিআর আরও জানায়, ভৌগোলিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। এমন বাস্তবতায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ ধরনের চিকিৎসা কার্যক্রম স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ