1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার এফবি নাঈমসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনীর জাহাজ ‘পদ্মা’ কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে ট্রলারটি শনাক্ত করে জেলেদের উদ্ধার করে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত চলাকালে রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সি স্টেট-৪-এর উত্তাল সমুদ্রের মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাডারের মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্তের পর রাত সাড়ে ১০টার দিকে এফবি নাঈম ও এর ১২ আরোহীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়। এ সময় মাছ ধরতে গিয়ে আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।

পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে (টোয়িং) সুন্দরবনসংলগ্ন দুবলার চরে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নেওয়া হয়। সেখানে ট্রলারসহ উদ্ধার হওয়া ১২ জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।

জেলেদের ভাষ্যমতে, গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এফবি নাঈম। পরদিন রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ১২ জেলেসহ সেটি বঙ্গোপসাগরে ভাসতে থাকে।

আইএসপিআর জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে নৌবাহিনী নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রমের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ