1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

প্রধানমন্ত্রীর সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
  • ১৭২ Time View

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ঢাকা সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইতারং।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সৌজন্য সাক্ষাতের পর এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

আগামী শুক্রবার সরকারি সফরে বাংলাদেশে আসছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী হিসাবে বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বাড়াতে হবে।

এক্ষেত্রে দুই দেশের আরো ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ