1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। উত্তরের কোনো রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না।

নীতিমালা অনুযায়ী রিকশা এবং চালকের লাইসেন্স নিতে হবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদের সমন্বিত অভিযানের সময় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশার জন্য নীতিমালা তৈরি হয়ে গেলে ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে, এর বাইরে তারা চলাচল কর‍তে পারবে না।

এ সময় বিপণিবিতানগুলোকে তাদের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হবে, যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী ট্যাক্স দেয়নি, লাইসেন্স করেনি, আইন মানেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

ফুটপাত প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘রাস্তায় কোনো হকার বসতে পারবে না, বড় ফুটপাতে পথচারীদের চলাচলের পর জায়গা থাকলে সেখানে হকার বসতে পারবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ