1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যা ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান বেনাপোল বন্দর বন্ধ থাকবে টানা ৮ দিন | Boishakhi Online ব্যাংককে শুরু আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা: সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ মধ্যস্বত্বভোগী এড়িয়ে কৃষকের কাছ থেকে ধান কেনার উদ্যোগ নিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

নওগাঁয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী-ছেলেকে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২
  • ২৫৫ Time View

সাউথ ইস্ট ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী ও তার ছেলেকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শহরের উকিল পাড়ায় আলটিমেট ড্রিম অ্যাপার্টমেন্টের ৬ তলার ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়ন্ত কুমার সরকারের স্ত্রী মিতা সরকার (৩৮) ও ছেলে জয়তু সরকার (৬)।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, সাউথ ইস্ট ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার ৬ বছর ধরে এ এলাকায় ভাড়া থাকেন।

এবিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ জামান বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত তারা খুনের কোনো রহস্য উদঘাটন করতে পারেননি। তবে সন্দেহজনকভাবে ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমারের গাড়ি চালক নজরুল ইসলাম এবং আলটিমেট ড্রিমের দু্ই প্রহরীকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য রাজশাহী থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে। তারা আজকেই চলে আসবেন।

এদিকে, আলটিমেট ড্রিমে বসবাসকারী সমিতির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, এঘটনা জয়ন্ত কুমার কিংবা মিতা সরকারের আত্মীয়-স্বজন কিংবা পরিচিতজনেরা টাকা-পয়সা লুট করার জন্য করে থাকতে পারেন।

এবিষয়ে জয়ন্ত কুমারের সহকর্মী এনামুল হক বাংলানিউজকে জানান, নওগাঁয় জয়ন্ত কুমারের ঘনিষ্ঠ কেউ নেই। তিনি সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফিরেছেন। এর আগে মিতা সরকার তার ছেলেকে নিয়ে অফিসের গাড়িতে কোনো একটি কাজে বগুড়া গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ