1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই পাবেন ২০ লাখ টাকা, ঋণের অর্ধেক, অনুদান অর্ধেক, যেভাবে বাছাই বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক | খবর আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর

বিশ্বজিৎ হত্যা বিশ্বজিৎ হত্যার ২ আসামি সিলেটে গ্রেফতার, ঢাকায় সূত্রাপুর ওসি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২
  • ২৮২ Time View

বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উৎপল এবং রাশেদ নামে দু’জনকে সিলেটের জাফলং থেকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়া ঢাকার সূত্রাপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জাফলং পর্যটন এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

সিলেট জেলা পুলিশ সুপার (এসপি)  এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটক উৎপল ও রাশেদকে ডিবি পুলিশ আটক করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। আটক দু্’জনই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তিনি জানান।

জাফলংয়ের স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তারা দু’জন ভুল ঠিকানা ব্যবহার করে জাফলংয়ের একটি হোটেলে উঠেছিলেন।

শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) রুহুল আমীন ও গোয়াইনঘাট থানার এএসআই মুজিবুর রহমান জাফলং পর্যটন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে।

ওই হোটেল ব্যাবস্থাপক মানিক মিয়া  জানান, রাত ৮টার দিকে ওই দু’জন হোটেলে আসে। তাদের মধ্যে উৎপল রেজিস্ট্রি খাতায় পরিচয় হিসেবে নিজের নাম উজ্জল দাস এবং বাবার চিত্তরঞ্জন দাস বলে জানায় এবং নরসিংদীর রায়পুরার তার বাড়ি বলে ঠিকান দেয়।

অপরজন রাশেদ নিজের নাম রাশেদ হাসান জানিয়ে ঠিকানা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের ১০৪ নম্বর কক্ষ উল্লেখ করে।

এদিকে বিশ্বজিৎ হত্যাকাণ্ডেরর ঘটনায় সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শুক্রবার রাতে তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সূত্রপুর থানার ওসিকে প্রত্যাহার করে মহানগর পুলিশের ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়েছে।

এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সূত্রাপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। সরদা পুলিশ একাডেমির পরিদর্শক মো. ইকবালকে হাজারীবাগ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধ চলাকালে বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ