1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী শিশু শিশু রিজিকের পা মুচড়ে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি চাচি ফারজানা আক্তার লতাকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ নরসিংদী সিপিএসসির ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওর সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের জহির মিয়া ও সাইফা আক্তারের ছেলে দুই মাস বয়সী শিশু রিজিকের নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে চাচি শিশুটির পায়ে গুরুতর আঘাত করা হয়। ঘটনার পর গত ১৪ জুলাই রাতে জেলা সমাজ সেবার প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) আত্মগোপনে রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা আক্তার লতা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। তিনি নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত প্রকাশ করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এই মামলায় প্রধান আসামি লতার স্বামী কাউছার আহম্মেদ এবং তার বাবা আলমাছ মিয়াকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ