1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

৭ বছরের শিশু ধর্ষণ, সাড়ে ৮ বছর পর আসামির যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯১ Time View

জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আ. রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জয়পুরহাট শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কড়া পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোছা. রিনাত ফেরদৌস রিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) মৃত জসিম উদ্দিন ওরফে জমির মন্ডলের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী ছিল। ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশী মো. রহিম ওরফে কাইল্যা মণ্ডল শসা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি শসা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে এবং শারীরিক অসুস্থতা দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে আজ দুপুরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার এই রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ