1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২
  • ২০৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করার প্রতিবাদে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপি। তাছাড়া আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে তারা। গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে আটক নেতাকর্মীদের মুক্তি না দেয়ার প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করবে ১৮ দলীয় জোট। এছাড়া আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে তারা। রোববারের অবরোধে ভাঙচুর ও আগুনের ঘটনায় ঢাকায় দায়ের করা ৩৮টি মামলার ৩৭টিতে মির্জা ফখরুলকে আসামি করা হয়। এরপর ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়ি পোড়ানোর অভিযোগে গতকাল বিকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আজ বিকাল ৪টার দিকে  মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া টানা দুদিন ধরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কাযালয় অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কার্যালয়ের ভেতরে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল সব প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ