1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮০ Time View

পাঁচ ম্যাচ ধরে প্রিমিয়ার লিগে জয়হীন থাকার হতাশা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। সেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

লন্ডনের উয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে।
ম্যাচের ২৩তম মিনিটে হেড থেকে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ।

অন্তর্বর্তীকালীন কোচ কেলাম ম্যাকফারলেনের অধীনে খেলতে নামা চেলসি শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল। জোয়াও পেদ্রো পোস্টে বল লাগানোর কিছুক্ষণ পরই এগিয়ে যায় ব্লুজরা।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় অন্টন স্টাচ নামার পর কিছুটা ছন্দ ফিরে পায় লিডস।
ডমিনিক ক্যালভার্ট-লিউইনের হেড সহজেই সামলান চেলসি গোলরক্ষক সানচেজ। এছাড়া ব্রেন্ডেন অ্যারনসনের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

এদিকে ম্যাচের নায়ক ফার্নান্দেজ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেছেন ১৩। তার অলরাউন্ড পারফরম্যান্সই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।

পরিসংখ্যান বলছে, লিডসের বিপক্ষে এফএ কাপে নিজেদের সব সাতটি ম্যাচেই জয় পেয়েছে চেলসি। এছাড়া প্রতিযোগিতাটির শেষ ১২টি সেমিফাইনালের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে তারা।

সব মিলিয়ে, সাম্প্রতিক সংকট কাটিয়ে বড় মঞ্চে ফের নিজেদের শক্তির জানান দিল চেলসি। এখন তাদের লক্ষ্য, ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ