1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে তালাবদ্ধ ঘরের টিনখুলে অর্থ-স্বর্ণালঙ্কার লুট, দলিলপত্রে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ Time View

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতঘরের টিন খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী ঘটনার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে স্ত্রীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় তিনি বসতঘরের দরজায় তালা লাগিয়ে যান।

তার অনুপস্থিতিতে ২৪ এপ্রিল রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা থেকে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায়।

এ ছাড়া দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে ভুক্তভোগী দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী বলেন, আমি আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাই। শনিবার বিকেলে ফিরে এসে ঘরের ভেতরের সব লণ্ডভণ্ড অবস্থায় পাই। পরে দেখি আমার ঘরের স্বর্ণ, টাকা কিছুই নেই। আমার সব দলিল প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে ছাঁই করে ফেলেছে। এরআগেও ঘরনির্মাণের সময়ে থাকার ঘরেও নথিপত্র খুঁজতে তাণ্ডব চালায়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ