1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি বলেছেন, শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদন ও বিকল্প আমদানি পথের কারণে মার্কিন নৌ অবরোধ দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহের সক্ষমতার ওপর সামান্যই প্রভাব ফেলেছে।

তেহরান থেকে এএফপি এ কথা জানিয়েছে।

কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি মঙ্গলবার বলেন, ‘মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দেশের আয়তনের কারণে বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি করা সম্ভব।’

সরকারি সংবাদ সংস্থা ইরনাকে তিনি আরও বলেন, ‘প্রায় ৮৫ শতাংশ কৃষি পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেশেই উৎপাদিত হয়, তাই দেশের খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত।’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর, ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলের ওপর নৌ অবরোধ আরোপ করে।

ইরান এই অবরোধের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ