1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

আমি নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছি, আমার পরিচয় একটাই মির্জা আব্বাসের স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানান, দল প্রস্তাব দিলেও নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি উল্লেখ করেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন সংরক্ষিত আসন থেকে নির্বাচন করবেন না।

বিবৃতি হিসেবে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, আমি আফরোজা আব্বাস , মির্জা আব্বাসের স্ত্রী— এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।

প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করছে, যা অনভিপ্রেত।

এই সময়টি আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। আমার প্রিয় স্বামী, আব্বাস মির্জা আব্বাসের অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান ও একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা।

আমি আন্তরিকভাবে কামনা করি—যারা এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের প্রতি অনুরোধ—হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে।

যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমাদের অগাধ প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, আপনাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী—তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন এখন আপনাদের নীরব দায়িত্ব।

দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

আজ আমার ব্যক্তিগত কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আমি বিশ্বাস করি—নারীর শক্তি কখনো থামে না, থামানো যায় না।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে দলটি। যেখানে আলোচনায় থাকার পরও ঠাঁই হয়নি অনেক হেভিওয়েট নামের। মনোনয়নবঞ্চিতদের মধ্যে মির্জা আব্বাসের স্ত্রী ছাড়াও রয়েছেন– সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম এবং ফারজানা সিঁথিসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ