1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ইউটিউবের বিকল্প ইরানের ‘মেহের’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২
  • ১৪৭ Time View

বিশ্বের ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবের আদলে একটি ভিডিও সাইট তৈরি করেছে ইরান। তারা এর নাম দিয়েছে ‘মেহের’ (www.mehr.ir)। নতুন এ ওয়েবসাইটটি ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি করা হয়েছে। ইরান মনে করে, ইউটিউবে থাকা ভিডিও দেখার অযোগ্য।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার এনডিটিভি জানায়, ফারসি ভাষায় মেহের শব্দের অর্থ স্নেহ বা মমত্ব। ইরান জানিয়েছে, এ ওয়েবসাইটের মাধ্যমে ফারসিভাষী মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবেন এবং ইরানি সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরবেন।
ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) সহকারী প্রধান লুত্ফুল্লাহ শিয়াখালি বলেন, ‘এখন থেকে দেশের জনগণ তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য ভিডিওগুলো আপলোড করতে পারবে। তারা যেকোনো সময় সাইটে ঢুকে তাদের ভিডিও দেখতে পারবে।
‘মেহের’ ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে ফেসবুকে একটি পেজ চালু করা হয়েছে। এ পেজটিতে ওই ওয়েবসাইটের কয়েকটি মিউজিক ভিডিও রাখা হয়েছে যা ইরানের তৈরি। ইরান ২০০৯ সালের মাঝামাঝি থেকে ইউটিউবের বিভিন্ন ভিডিও নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া ফেসবুক ও টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম এবং বিভিন্ন পশ্চিমা ব্লগ ও পর্নোসাইট নিয়ন্ত্রণ করে থাকে।
ইরান এর আগে নিজস্ব ইন্টারনেট-ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছিল। এবার তারা নিজস্ব ভিডিও সাইট তৈরির ঘোষণা দিল। তবে ইরান দাবি করছে, জাতীয় ইন্টারনেট চালু হলেও আন্তর্জাতিক ইন্টারনেট থেকে তারা বিচ্ছিন্ন হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ