1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

ফের শিবিরের পিটুনি খেল পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২
  • ২০২ Time View

আবারও দেশের বিভিন্ন স্থানে পুলিশকে পিটিয়েছেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গতকাল তারা জঙ্গিমিছিল থেকে পুলিশের ওপর হামলা চালান এবং পিটুনি দেন। নারায়ণগঞ্জে পিটুনিতে আহত হয়েছেন এক এসআইসহ তিন পুলিশ সদস্য। এ সময় পুলিশের ওয়্যারলেস সেট ছিনতাই করেন জামায়াত-শিবির কর্মীরা। খুলনায়ও দুই পুলিশ সদস্যকে পিটিয়েছেন শিবির কর্মীরা। সিলেটে জামায়াত-শিবিরের হামলায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে হামলা চালিয়ে বিজিবির গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবির। গতকাল রাজধানীর মহাখালী থেকে একটি মিছিল বের করে বনানীর কাছে গিয়ে সমাবেশ করে। এদিকে গতকাল রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে পুলিশ অন্তত ৭২ জনকে আটক করেছে। এ ছাড়া হরতালে জ্বালাও-পোড়াওয়ের কারণে চট্টগ্রাম, বাগেরহাট, দিনাজপুর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর_

নারায়ণগঞ্জে এসআইসহ তিন পুলিশ আহত : নারায়ণগঞ্জ শহরে জামায়াত-শিবিরের মিছিলে বাধা দেওয়ায় তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে সদর থানার এসআই রবিচরণ চৌহানসহ পুলিশের তিন সদস্যকে অবরুদ্ধ করে পিটিয়ে মারাত্দক আহত করেছে। এ সময় রবিচরণের ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রবিচরণকে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজনকে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ শহরের মণ্ডলপাড়া, জিমখানা ও কাশীপুর ফরাজীকান্দায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জের পাইনাদী থেকে পুলিশ মাকসুদা আক্তার সাথী নামে এক শিবির নেত্রীকে আটক করেছে।

সিলেটে আহত ৩০ : বেলা আড়াইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকার সবুজ বিপণির সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টের কাছে আসার পর পুলিশ বাধা দিলে জামায়াত-শিবির নেতা-কর্মীরা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে সংঘর্ষ বাধে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গাড়িতে হামলা : বিকাল পৌনে ৪টার দিকে মহানন্দা বাসস্ট্যান্ড মোড়ে জামায়াত-শিবির একটি জঙ্গিমিছিল বের করে। এ সময় শিবগঞ্জগামী ৯ বিজিবির একটি টহলগাড়ি পার হওয়ার সময় জামায়াত-শিবির কর্মীরা তাতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। এতে বিজিবির গাড়িচালক মো. আমজাদ আহত হন। কাছাকাছি আরও একটি পিকআপ ভ্যান থাকায় সেটাও তারা ভাঙচুর করেন। ৯ বিজিবির নায়েক সুবেদার আবু তাহের জানান, তারা ছয়জন সিপাই নিয়ে একটি গাড়িতে শিবগঞ্জের রানিহাটী যাওয়ার সময় মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত-শিবিরের হামলার শিকার হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ