1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

আজকের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে : ড. মঈন খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ Time View

উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নে বেশি সচেতন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন। তারা গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই।

আজ বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভোটের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, বিগত চারটি প্রহসন ও সাজানো নির্বাচনের পর আজ দেশের মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।

নিজেকে ‘রাজনৈতিক নেতা নয়, কর্মী’ হিসেবে উল্লেখ করে মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করছেন তারা। রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে তার কোনো অর্থ নেই।

ভোট শেষে জনগণের ইচ্ছায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ