1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

আবাহনী ও শেখ জামালের জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২
  • ১৫৪ Time View

বৃহস্পতিবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে ও শেখ জামাল ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে।

টানা তৃতীয় জয়ে আবাহনী ও শেখ জামালের পয়েন্ট ৯। তাই যুগ্মভাবে শীর্ষে আছে ধানমন্ডির দুই প্রতিবেশী।

আবাহনীর দুটো গোলই ব্রাজিলীয় স্ট্রাইকার কার্লো দা সিলভার।

তবে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল ব্রাদার্স। একাদশ মিনিটে আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ সুজন প্রতিপক্ষের ব্রাজিলীয় স্ট্রাইকার গ্যারিকা অ্যান্ডারসনকে বক্সের মধ্যে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু আরেক ব্রাজিলীয় প্রাতেস ফ্যাভিওর শট ঠেকিয়ে দেন শহীদুল আলম সোহেল।

বিরতির আগে আরো কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাদার্স।

প্রথমার্ধে অগোছালো আবাহনী দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। গোলও পেয়ে যায় শুরুতেই। ৪৮ মিনিটে আতিকুর রহমান মিশুর ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন দা সিলভা (১-০)।

৬১ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে, দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে আলতো শটে ব্যবধান দ্বিগুণ করেন দা সিলভা (২-০)।

এটি ব্রাদার্সের টানা তৃতীয় হার। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে ৩-০ এবং মুক্তিযোদ্ধার কাছে ২-০ গোলে হেরেছিল গোপীবাগের ক্লাবটি।

মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ জামালের জয়ের নায়ক মাইক অটোজেরেরি। ৭৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এই নাইজেরীয় স্ট্রাইকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ