1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর’

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

বলিউডে পা রেখেই একসময় যিনি উচ্চারণ নিয়ে তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই দীপিকা পাড়ুকোনই এখন সাফল্যের নতুন শিখরে। তিনি এখন আর শুধু ৫০০ কোটির সম্পত্তির অধিকারী বা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী নন। সম্প্রতি এক অভাবনীয় উদ্যোগে মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন দীপিকা।

এর ফলে আমেরিকাসহ, ভারত, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ তার পরিচিত কণ্ঠ শুনতে পাবেন। নিজের এই নতুন জার্নির খবর নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম, যিনি এই গুরুত্বপূর্ণ ভূমিকায় এলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা তুলে ধরলেন দীপিকা। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল, যখন বলিউডে আমার সদ্য পথচলা শুরু তখন আমার কণ্ঠস্বর আমার উচ্চারণ নিয়ে তুমুল ঠাট্টা করা হতো।’

তার কথায়, ‘এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।’

নিজের অভিনয় দক্ষতা ও দৃঢ়তার জোরে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন দীপিকা। পারিশ্রমিকের নিরিখে তিনি এখন অভিনেতাদের সমপরিমাণ অর্থ গ্রহণ করেন। এ ছাড়াও, ইন্ডাস্ট্রিতে সকলের জন্য সমান সুযোগ-সুবিধার দাবিতেও তিনি সবসময় সোচ্চার।

এআই নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেছেন নায়িকা। তিনি মনে করেন, ‘আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ