1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি সত্যি নয়—তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪২ Time View

নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। এ জন্য চলছে ভোট গণনার প্রক্রিয়া।

তবে ভোটগ্রহণের সময়ই গুঞ্জন ওঠে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের পরেও ভোট দিয়েছেন তামিম ইকবাল।
এমন উড়ো খবরে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিষয়টি পরিষ্কার করতে তাই সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন পোস্ট। পোস্টে জানিয়েছেন, বিসিবির নির্বাচনে ভোট দেননি তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি।
তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নিইনি বা ভোট দিইনি।’

এর আগে নির্বাচনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ এনে গত ১ অক্টোবর নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম।
তার সঙ্গে সেদিন আরো বেশি কিছু প্রার্থী নাম সরিয়ে নেন। পরে আরো অনেকেই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ