1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

জনতা ব্যাংকের কেলেঙ্কারি প্রকাশ করুন: সিপিবি সভাপতি সেলিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১২
  • ২২৭ Time View

জনতা ব্যাংকের কোটি কোটি টাকার দুর্নীতির প্রকৃত চিত্র জনগণের কাছে প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, হলমার্ক-ডেসটিনির কেলেঙ্কারির ঘটনা ফাঁস হলেও জনতা ব্যাংকের হাজার হাজার কোটি টাকার অনিয়ম এখনও প্রকাশিত হয়নি।

মঙ্গলবার বিকেলে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, চারদলীয় জোটের সময় হয়েছিলো হাওয়া ভবনের দুর্নীতি। কিন্তু এখন হাওয়া ভবন থেকে দুর্নীতি আরও বহু ভবনে ছড়িয়ে পড়েছে। হলমার্কের মতো কেলেঙ্কারির ঘটনায়ও এখনও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, চার বছর আগের তুলনায় জিনিসের দাম তিন চারগুণ বেড়েছে। মানুষের অর্থ এখন মুষ্টিমেয় লোকের হাতে।

বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, রেলের ভাড়া ষষ্ঠবারের মতো বাড়ানোর ষড়যন্ত্র চলছে। জিনিসপত্রের দামের উর্ধ্বগতির জন্য জনগণের এখন নাভিশ্বাস উঠছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবির ঢাকা মহানগরের সভাপতি জাহিদুল হক মিলু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ