1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

জে. প্যাট্রিয়াসের নারী কেলেঙ্কারি তদন্ত করছে সিআইএ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২
  • ১৪৯ Time View

 মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এ সংস্থার সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড প্যাট্রিয়াসের নারী কেলেঙ্কারি তদন্ত শুরু করেছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্ত শেষ হতে না হতেই সিআইএ তার বিরুদ্ধে তদন্তে নামলো। বিবিসির খবরে একথা বলা হয়।

সিআইএ’র কাছে প্রতীয়মান হয়েছে যে, জেনারেল ডেভিড প্যাট্রিয়াস তার মহিলা জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিয়ে বহিভূত সম্পর্ক বজায় রাখার সময় এ সংস্থার বিমান ও সুরক্ষিত ভবন ব্যবহার করেছেন। গত সপ্তাহে জেনারেল প্যাট্রিয়াস বিয়ে বহিভূত সম্পর্ক থাকায় পদত্যাগ করেন।

সিআইএ’র মুখপাত্র প্রেসটন গোলসন বলেছেন, জেনারেল প্যাট্রিয়াস ডিরেক্টর হিসাবে ১৪ মাস যাবৎ দায়িত্ব পালনকালে তার অ্যাফেয়ার্সে এ সংস্থার সম্পদ ব্যবহার করেছেন কিনা সে ব্যাপারে সিআইএ ইন্সপেক্টর জেনারেল নিশ্চিত হতে চাইছেন। তিনি তদন্ত করে দেখবেন তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার মতো কিছু আছে কিনা। বৃহস্পতিবার সিআইএ এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের তৎপরতা সার্বক্ষণিক পর্যালোচনা করি। এ ঘটনায় কোনো শিক্ষণীয় বিষয় থাকলে আমরা আমাদের তৎপরতার উন্নয়নে তা কাজে লাগাবো।

এফবিআই’র এজেন্টরা পলা ব্রডওয়েলের কম্পিউটার ও তার বাসায় অতি গোপনীয় সামরিক দলিলপত্র খুঁজে পেয়েছে। তবে জেনারেল প্যাট্রিয়াসের কাছ থেকে এসব গোপন দলিল পলা পাননি বলে দাবি করেছেন। জেনারেল প্যাট্রিয়াস কাল শুক্রবার ক্যাপিটল হিলে কংগ্রেসের দু’টি কমিটির কাছে রুদ্ধদ্বার অধিবেশনে গত ১১ সেপ্টেম্বর লিবিয়ায় মার্কিন কন্স্যুলেটে ভয়াবহ হামলার ব্যাপারে সাক্ষ্য দেবেন।

পদত্যাগ করার পর বৃহস্পতিবার প্রথম সিএনএন’র সঙ্গে আলাপকালে জেনারেল প্যাট্রিয়াস বলেন, তিনি তার প্রেমিকা পলা ব্রডওয়েলের কাছে কোনো গোপনীয় দলিল হস্তান্তর করেননি। তিনি বলেন, বেনগাজিতে মার্কিন কন্স্যুলেটে হামলার জন্য নয়, অনৈতিক সম্পর্কের উপ্যাখ্যান ফাঁস হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ