1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন চ্যালেঞ্জের খোঁজে টটেনহাম ছাড়ছেন সন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৩ Time View
টটেনহাম হটস্পামের দীর্ঘদিনের অধিনায়ক এবং দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড হিউং মিন সন এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত এক দশক ধরে স্পার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো সন, এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ শিরোপা জিতে ক্লাবের ১৭ বছর ধরা ট্রফি শূন্যতা দূর করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সন জানিয়েছেন, তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য টটেনহাম থেকে বিদায় নিচ্ছেন। ‘১০ বছর খুব দীর্ঘ সময়।

আমি এখন নিজেকে নতুন পরিবেশে চালেঞ্জ নিতে চাই,’ বলেন সন। তিনি টটেনহাম সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবাই আমার এই সিদ্ধান্তকে সম্মান করবেন বলে আমি আশা রাখি।’ 

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস এফসি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। ক্লাবের নতুন কোচ থমাস ফ্র্যাঙ্ক নিশ্চিত করেছেন, রবিবার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম বন্ধুত্বপূর্ণ ম্যাচে সন অধিনায়ক হিসেবে মাঠে থাকবেন, যা তার টটেনহ্যামের হয়ে শেষ ম্যাচ হতে পারে।

 

২০১৫ সালে জার্মানির বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেওয়া সন, ক্লাবের হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন এবং প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতার গৌরব অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ