1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

গ্রামীনফোনসহ ৪ প্রতিষ্ঠানের ৩৬ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ১৩৭ Time View

গ্রামীনফোনসহ ৪টি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রায় ৩৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (৩৬৩ মিলিয়ন) বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত বাছাই কমিটি। আজ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্ক্রুটিনি কমিটির ৭০তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ কোম্পানির মধ্যে গ্রামীনফোনের জন্য ৩৫ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দেয়া হয়। আর মুন্ডিফার্মা (বাংলাদেশ) লিমিটেডকে ৬ লাখ ১০ হাজার ডলার, দাদা (ঢাকা)লিমিটেডের জন্য ৪০ লাখ ডলার এবং তামিসনা সিনথেটিক লিমিটেডের জন্য ৩৬ লাখ ৭০ হাজার ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।

এজন্য কোম্পানিগুলোকে লন্ডন আন্তঃব্যাংক অফার রেটে (লিবর) ত্রৈমাসিক ৪.৩২ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।

এ সংক্রান্ত কমিটি মনে করে, এ ধরণের ঋণ জাতীয় অর্থনীতির জন্য খুবই ভালো। কারণ, ডলারে ঋণ আসলে রিজার্ভ শক্তিশালী হয়। ডলারের সঙ্কট নমনীয় হওয়ার পাশাপাশি ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি হ্রাস পায়। তাই কমিটি এ ধরণের ঋণ গ্রহণকে উৎসাহিত করছে।

সভায়  প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ