1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ডি-এইট সম্মেলনে পাকিস্তান যাচ্ছেন না প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১২
  • ১০৮ Time View

উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইট সম্মেলনে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে। তবে প্রধানমন্ত্রী কী কারণে এ সফরে যাচ্ছেন না সে বিষয়ে কিছু জানা যায়নি। ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

প্রসঙ্গত, ডি-এইট সম্মেলনে আমন্ত্রণ জানাতে ৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। এ সময় পাকিস্তানকে একাত্তরে গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানায় ঢাকা। ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা আগামী ২২ নভেম্বর পাকিস্তানে মিলিত হচ্ছেন।

১৯৭১ সালে স্বাধীনতার পর ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফর করেছিলেন শেখ হাসিনা।

গত চার বছরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে শুধু বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ইসলামাবাদ সফর করেছেন। সমপ্রতি পাকিস্তান সফরে যান স্পিকার আবদুল হামিদ। এছাড়া ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়।

হিনা রাব্বানির ঢাকা সফরের পর পাকিস্তানের দৈনিক ডন সম্পাদকীয়তে ’৭১-এ বাংলাদেশে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ