1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্যাংকিং খাতে ঝুঁকি এড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছি – খুলনায় গভর্নর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ১২০ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ব্যাংকিং খাতে ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক কার্যকর পদক্ষেপ নিয়েছে। আর এটি বাস্তবায়ন করার জন্য তিনি ব্যাংক কর্মকর্তা ও কার্মচারীদের দায়িত্বশীল হওয়ার প্রতি আহবান জানান।
আজ সকাল ১০টায় খুলনার হোটেল সিটি ইনে “Financial Integrity: Managing Operational Risks and Avoiding Serious Losses at the Branch Level” শীর্ষক আঞ্চলিক টাউনহল সভার উদ্বোধনকালে গভর্নর এ কথা বলেন।
এ সময় তিনি খুলনা ও বরিশাল বিভাগের আওতাধীন বাণিজ্যিক ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে শাখা সমূহ সঠিক পদ্ধতি অনুসরণ করছে কিনা ও আভ্যন্তরিণ জাল-জালিয়াতি সম্ভবনা আছে কিনা তা উদঘাটনে পরিদর্শকদের তীক্ষè নজর রাখার পরামর্শ দেন।
এছাড়া তিনি ব্যাংকের আন-সাইড পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে সম্ভাব্য দুর্বল দিকগুলো চিহ্নিত করে তার ভিত্তিতে শাখাসমূহ সরেজমিন পরিদর্শনের সুপারিশ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহাব্যবস্থাপক শ্যামল কুমার দাস।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কনসালটেন্ট মো. আল্ল্হা মালিক কাজেমী, সুপারভিশন এ্যাডভাইজার মি. গ্লেন টাস্কি, ন্যাশনাল প্রড রিস্ক ডিটেকশন অ্যান্ড রিস্ক মিটিগেশন এ্যাডভাইজার মোহাম্মদ হোসেন এবং সুপারভিশন সংশ্লিষ্ট নির্বাহী পরিচালন ও মহাব্যবস্থাপকরা।
পরে তিনি বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিস পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ