1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

দ্বিপক্ষীয় সফর ঢাকা-দিল্লি সর্ম্পককে জোরদার করেছে : গোলাম নবী আজাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ৯২ Time View

সফররত ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গোলাম নবী আজাদ বলেছেন, দু’দেশের মধ্যে সফর বিনিময় ঢাকা-দিল্লি সম্পর্ককে আরো জোরদার করেছে।

রবিবার নগরীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনায় আজাদ বলেছেন, ‘৭৫ বছরেরও কম সময় আগে আমরা একই দেশে ছিলাম। আমাদের (ভারতীয়) মুসলমান জনসংখ্যা আপনাদের (বাংলাদেশ) চেয়ে বেশি। অনেক এলাকায় আমাদের দু’দেশের পোশাক পরিচ্ছদ, রান্না-বান্না একই রকমের।’

তিনি বলেন, সামপ্রতিক দু’দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের এমনকি উভয় দেশের প্রধানমন্ত্রীর সফর বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করেছে।

ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিবসটি উদযাপন উপলক্ষে ভারতীয় হাইকমিশন এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনায় বাংলাদেশের রেলপথ মন্ত্রী মুজিবুল হক যোগদান করেন।

সমপ্রতি ভারতের আমন্ত্রণে কলকাতা ও নয়াদিল্লি সফরকারী বাংলাদেশের ১০০ যুবক এই অনুষ্ঠানে যোগদান করে।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।

ভারত সরকার দ্বিপক্ষীয় সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১৯৬৪ সালে আইটিইসি প্রোগ্রাম চালু করে। চালুর পর থেকে এই কর্মসূচির জনপ্রিয়তা ও চাহিদা বেড়ে যায়।

ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, আইটিইসি বর্তমানে এশিয়া, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ১৫৬টি দেশে কর্মসূচি চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ