1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

দাউদ ইব্রাহিমের সঙ্গে স্বামী বিবেকানন্দর তুলনা বিজেপির!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ১২৫ Time View

হিন্দু ধর্মের মহাপুরুষ স্বামী বিবেকানন্দের সঙ্গে অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের তুলনা করে বিতর্ক তৈরি করলেন বিজেপি সভাপতি নীতীন গড়কড়ী।

বিশ্ব সৌভ্রাতৃত্ব ও মানবতাবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্বামী বিবেকানন্দের বৌদ্ধিক সক্ষমতা বা ইন্টেলিজেন্স কোশেন্ট লেভেল (আইকিউ)-র সঙ্গে গড়কড়ী সরাসরি তুলনা টানলেন দাউদের  বৌদ্ধিক ক্ষমতার। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

গত রোববার নাগপুরে এক অনুষ্ঠানে বিজেপি সভাপতি  বলেছেন, মনস্তত্বের বিচারে স্বামী বিবেকানন্দ আর দাউদ ইব্রাহিমের আইকিউ প্রায় সমান। তবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা তার বৌদ্ধিক ক্ষমতা দেশ নির্মাণে ব্যবহার করেছিলেন। কিন্তু দাউদ তার ক্ষমতা অপরাধ, সন্ত্রাস, আতঙ্ক ছড়াতে ব্যবহার করেছে।

গড়কড়ীর এই মন্তব্যের পরপর ভারত জুড়ে বিতর্কের সৃষ্টি করেছে।

প্রত্যাশিতভাবেই কংগ্রেসের দুই নেতা দিগ্বিজয় সিংহ ও জগদম্বিকা পাল তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন গড়কড়ীকে।

বিজেপি প্রধান কর্তৃক স্বামী বিবেকানন্দের সঙ্গে দাউদ ইব্রাহিমের তুলনা প্রসঙ্গে সোমবার জগদম্বিকা বলেন, কোন মাপকাঠির ভিত্তিতে উনি বিবেকানন্দের সঙ্গে দাউদের তুলনা করলেন! কাল কেউ যদি বলেন, কাসব আর গড়কড়ীর আইকিউ সমান, তখন কী বলবে বিজেপি?

আর দিগ্বিজয় পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, এবার নরেন্দ্র মোদী ও তার সাঙ্গপাঙ্গরা কী বলবেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ