1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জনসংখ্যা নিয়ন্ত্রণের স্বার্থে উদার হতে হবে : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১২
  • ১০১ Time View

 

জনসংখ্যা নিয়ন্ত্রণের স্বার্থে উদার মনোভাব পোষণ করার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিডিডি)-এর আওতায় ২৫টি উন্নয়নশীল দেশের আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের এ সম্মেলন দুদিন চলবে। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন।

সম্মেলনে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতির ধারা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশে সেক্যুলার চিন্তাধারা বিরাজ করছে, যা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য খুবই উপযোগী।

তিনি জানান, গত ৪০ বছরে দেশে জনসংখ্যা প্রবৃদ্ধির হার প্রায় তিন শতাংশ থেকে এক দশমিক ৩৪ শতাংশে নেমে এসেছে। জন্মনিরোধক ব্যবহারের হার বেড়েছে ৬০ শাতংশের বেশি। এসময় জনসংখ্যার উচ্চ ঘনত্ব ও সীমাবদ্ধ ভূমির বিবেচনায় ২০৪০ সালের মধ্যে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ‘শূন্যে’ নামিয়ে আনা প্রয়োজন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ