1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

মহাভারতে থাকবেন আমির খান, জানালেন নিজের মুখে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ Time View

গত ৮ বছরে হিট সিনেমার মুখ দেখেননি বলিউডের মেগাস্টার আমির খান। যে দুটি সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, সেই দুটিও ফ্লপ। বহু পরিশ্রমের ফসল ‘থাগস অব হিন্দুস্তান’ আর ‘লাল সিং চাড্ডা’, দুটি সিনেমাই হতাশ করেছে। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান।
বিরতি নিয়েছেন অভিনয় থেকেও। তবে এ বছর ফিরছেন ‘সিতারে জামিন পার’ দিয়ে। এরইমধ্যে দিলেন আরেক সুসংবাদ। সিনেমাপ্রেমীদের জন্য কাঙ্খিত প্রজেক্ট মহাভারত আসছে, এমনটাই আভাস দিলেন আমির খান।

আমিরের ভাষ্যমতে, আর জল্পনা নয়, এবার মহাভারতকে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন তিনি। বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর ‘মহাভারত’ তৈরি করার স্পর্ধা দেখাননি আমির। উপরন্তু লাগাতার ফ্লপের ধকলেই আছেন।
সবমিলিয়ে ক্যারিয়ারে বাজে সময় পার করছেন আমির খান।

সম্প্রতি এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে বড় খবর দিলেন অভিনেতা। আমির জানিয়েছেন, ‘আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা?’

অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই শক্তিশালী চরিত্র নিয়ে দ্বন্দ্বে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট।
কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গেছে যে, আমির খানের মহাভারতে একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! দশরথের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলাসা করেননি আমির খান। তবে এবার যে তিনি মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসতে মরিয়া, তার ইঙ্গিত দিলেন জনসমক্ষেই।

তবে আমিরের এই মহাভারত কি তার নিজের প্রযোজনায় হতে যাচ্ছে নাকি এটি এস এস রাজামৌলির মেগা প্রজেক্ট, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বাহুবলী নির্মাতা নিজের আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে মহাভারতকে রেখেছেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম বিশাল প্রজেক্ট হতে যাচ্ছে। আমির খান কি সেখানেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন? নাকি মহাভারতকে নিজস্ব আঙ্গিকে হাজির করতে চান মিস্টার পারফেকশনিস্ট! সেই উত্তরের জন্য দীর্ঘ অপেক্ষাই করতে হবে সিনেমাপ্রেমীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ