1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১১০ Time View

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দরপতন হয়েছে। একই সঙ্গে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে।

দিন শেষে ডিএসইতে ১৫৮টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১৫ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৩০৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩১৫ কোটি টাকা।

সোমবার শুরুতে সূচক বাড়ে। প্রথম ২০ মিনিট অর্থাৎ ১০টা ৩০ থেকে ৫০ মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল। এরপর সূচক কমে যায়। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯১ পয়েন্টে স্থির হয়।

এদিন ডিএসইর সাধারণ সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৩ পয়েন্টে নেমে আসে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ