1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অনিয়মের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল মালিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ Time View
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার মিশনে দলটি এবারও পা রেখেছে ফাইনালে। তবে, চলতি আসরের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান। দোসীদের বিচার না হলে বিপিএল ছাড়ার কথাও বলছেন তিনি।

 

খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া কিংবা স্পট ফিক্সিং সন্দেহের মতো নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। পারিশ্রমিক ইস্যুতে বার বার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। একইসঙ্গে এবারের বিপিএলে যুক্ত হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। সব মিলিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ আছে দশ ক্রিকেটারের নামে।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিবির দূর্নীতি দমন সংস্থা (আকসু) কোনো ক্রিকেটারের তালিকা আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেনি। এসব বিষয়ে বিসিবিকে কঠিন পদক্ষেপ গ্রহণের আহবান জানান মিজানুর। 

তিনি বলেন, ‘এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক।

এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে।
’ 

‘যা হয়েছে এমনটা হওয়া উচিৎ হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিৎ ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব কিন্তু ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে।’

এতো অনিয়ম দেখে চলে যাওয়ার হুমকি দিলেও পরবর্তী বিপিএলে খেলার সুপ্ত আকাঙ্খা আছে বরিশালের চেয়ারম্যানের। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক করেছেন তারা। বিসিবির পক্ষ থেকে আশা পেয়েছেন দারুণ কিছুর।

মিজানুর আরো বলেন, ‘এটা নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। তবে এই আসরে আমরা যথার্থ সম্মান পেয়েছি, বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে পাঁচটির মধ্যে একটা ভুল হতেই পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ