1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ইজতেমা ময়দানে ৭২ দেশের ২১৫০ মুসল্লি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৩১ Time View

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৭২টি দেশের প্রায় দুই হাজার ১৫০ জন বিদেশি মুসল্লি এসেছেন। প্রথম পর্বের আরও পাঁচদিন বাকি। এসময় আরও বিদেশি মুসল্লি ইজতেমায় যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

ইজতেমার প্রথম পর্ব আয়োজন করেছে তাবলিগের শুরায়ে নেজামি। এটি হবে ছয় দিনব্যাপী। দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব। প্রথম ধাপ ৪১ জেলার মুসল্লি নিয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।

এদিকে এরই মধ্যে লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের মূল প্যান্ডেলে এসে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চলছে দ্বীনের আলোচনা। মূল মঞ্চ থেকে পাকিস্তানের মাওলানা জিয়াউল হক উর্দুতে আম বয়ান করেন। তার এ বয়ান বাংলায় অনুবাদ করে শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান।

শুক্রবার জুমার পর বয়ান করবেন জর্ডানের শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ