1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ট্রাম্পের ফেডারেল অনুদান বন্ধের আদেশ স্থগিত করলেন আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫৬ Time View

সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদেশটি কার্যকর হওয়ার আগেই গতকাল মঙ্গলবার এই স্থগিতাদেশ দেন বিচারক লরেন আলীখান। খবর দ্য গার্ডিয়ানের।

বিচারক আলীখান বলেন, ট্রাম্পের আদেশ পরবর্তী সোমবার বিকেল ৫টা (মার্কিন পূর্বাঞ্চলীয় সময়) বা রাত ১০টা (গ্রিনিচ মান সময়) পর্যন্ত বন্ধ থাকবে।

বিচারক আলীখান জানান, তিনি একটি স্বল্পমেয়াদি স্থগিতাদেশ দিচ্ছেন, যা বজায় থাকবে যতক্ষণ না তিনি মৌখিক শুনানি নিতে পারেন। এই শুনানির তারিখ সোমবার সকালে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ স্থগিতের নির্দেশ দেন। এরপর সাধারণ জনগণ ও রাজনীতিকদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সবাই আশঙ্কা প্রকাশ করে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলো ব্যাহত হবে এবং লাখ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে। বেশ কয়েকটি অ্যাডভোকেসি গ্রুপ যুক্তি দেয়, ট্রাম্পের এই নির্দেশে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে রাস্তা নির্মাণ পর্যন্ত বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে।

পরে গতকাল মঙ্গলবার ট্রাম্পের আদেশ কার্যকর হওয়ার কয়েক মিনিট আগে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জেলা জজ লরেন আলীখান ট্রাম্পের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন।

এর আগে গত সোমবার প্রকাশিত একটি মেমোতে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)-এর ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভ্যাথ জানান, ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করা হয়েছে।
এই স্থগিতাদেশের মাধ্যমে ট্রাম্প প্রশাসন অনুদান ও ঋণ কার্যক্রম পর্যালোচনা করবে এবং তা রাষ্ট্রপতির অগ্রাধিকার ও নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করবে। গত সপ্তাহে ট্রাম্প বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচি বাতিলের একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

ভ্যাথ বলেন, প্রেসিডেন্টের এজেন্ডার সঙ্গে সাংঘর্ষিক নীতিতে ফেডারেল সম্পদ ব্যবহার করাটা করদাতাদের অর্থের অপচয়। এটি জনগণের দৈনন্দিন জীবনের উন্নতি ঘটায় না।

মেমোতে বলা হয়েছে, এই স্থগিতাদেশে বিদেশি সাহায্য এবং বেসরকারি সংস্থাগুলো (এনজিও)-সহ বিভিন্ন খাতের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সোশ্যাল সিকিউরিটি বা মেডিকেয়ার পেমেন্ট এবং ব্যক্তিগত সাহায্য এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখান ডেমোক্র্যাট নেতারা। তারা এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। সোমবার রাতে ওএমবি-র ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভ্যাথকে লেখা এক চিঠিতে সিনেটর প্যাটি মারে এবং কংগ্রেসওম্যান রোজ ডেলাউরো বলেন, এই আদেশ নজিরবিহীন এবং এর প্রভাব সারা দেশে ধ্বংসাত্মক হবে।

সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বিবৃতিতে বলেন, কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই। এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ আমেরিকানের ক্ষতি হবে। তিনি বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অলাভজনক সংস্থা, রাজ্য দুর্যোগ সহায়তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্কদের সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ