1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

১০ উইকেটের সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ Time View

বড়রা হারলেও ছোটরা ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে। আজ সকালে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৮ উইকেটের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। তবে কয়েক ঘণ্টা পর যেন বড়দের হারের প্রতিশোধই নিলেন ছোটরা।

মালয়েশিয়ার কুয়ালামপুরে ওয়স্টে ইন্ডিজের ছোটদের হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে প্রতিপক্ষকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন ফাহমিদা ছোঁয়া-নিশিতা আক্তাররা। তবে এ ম্যাচ জিতেও টুর্নামেন্টে থেকে বাংলাদেশ দলের বিদায় নিতেই হচ্ছে। আসলে সর্বশেষ ম্যাচে ভারতের মেয়েদের কাছে হেরেই সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের।

আজ শুধু সান্ত্বনার জয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
নিয়মরক্ষার ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ায় ১৩ ওভারে নেমে আসে। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট নেওয়া সর্বোচ্চ উইকেটশিকারি নিশিতার বিপরীতে ২ উইকেট নেন আনিসা আক্তার। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অমৃতা রামতাহল।

লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮.৩ ওভারে দলকে বড় জয় এনে দেন দুই ওপেনার ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। জুয়াইরিয়ার ২৫ রানের বিপরীতে ১৪ রানে অপরাজিত থাকেন ছোঁয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ