1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাত কলেজের শিক্ষার্থীদের যে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৪২ Time View

সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে এবং এটার মডেল কী হবে, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এটার কাঠামোর ব্যাপার রয়েছে।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।

মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা বলেন উপদেষ্টা।

আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে।
যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না।
ভেবেচিন্তে সব কিছু করা হবে।

এই উপদেষ্টা আরো বলেন, সেখানে শিক্ষক নিয়োগসহ আরো অনেক কিছু বিষয় রয়েছে। এ ছাড়া আইন ও অর্থের বিষয়ও রয়েছে। সনদেরও প্রয়োজন হয়। সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়।
তারপর বিশ্ববিদ্যালয় হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তিতে সাত কলেজের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে অধ্যাপক ওয়াহিদউদ্দিন বলেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তীচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ