1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ

অবশেষে জেডি ভ্যান্সের ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ Time View

অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোট পেয়ে প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ। যুদ্ধ-অভিজ্ঞ এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথ স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে জয়ী হন। খবর বিবিসির।

মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য পিট হেগসেথ পেয়েছেন ৫১টি ভোট।
অপরদিকে তার বিপক্ষে ভোট পড়েছে ৫০টি।

এএফপির খবরে বলা হয়, হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। কারণ পিট হেগসেথের বিরুদ্ধে তিনজন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছেন; যার ফলে ভোট ৫০-৫০ টাই হয়। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সিদ্ধান্তমূলক ভোটটি পিট হেগসেথের পক্ষে দেন।
যার ফলে পিট হেগসেথের জয় নিশ্চিত হয়।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সই দ্বিতীয় ব্যক্তি, যিনি একজন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত করতে ভোট দিলেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। সেখানেও তিনি নির্বাচনে জিততে পারেননি।

হেগসেথ মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ানতানামো বে কারাগারেও কাজ করেছেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং আমেরিকাই প্রথম নীতিতে বিশ্বাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ