1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি স্বর্ণের দামে আবারও বড় লাফ, আজ থেকে কার্যকর উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত: এবার আদালতের কাঠগড়ায় ট্রাম্প প্রশাসন ভাইরাল ভিডিওর জেরে নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ ড. বান্দার বালিলাহ হজযাত্রীদের সেবায় বৈদ্যুতিক বাস চালু করল সৌদি পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টা মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের

এসএসএফ ডিজির বাসায় অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা : প্রেস উইং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ Time View

পোশাক কারখানার মালিক এবং অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) ডিজির বাসায় আশ্রয় দেয়ার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।

প্রেস উইং জানায়, এসএসএফের একজন মুখপাত্র বলেছেন, আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন।
১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।

বিবৃতিতে আরো জানানো হয়, অপরাধে অভিযুক্তকে বাসায় আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। অভিযোগ করা পোস্টগুলো পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফের ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফ ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ