1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ : রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৫ Time View

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ।’

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরের শহীদ জিয়া শিশুপার্ক এলাকায় রাজশাহী মহানগর যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। উনি একজন গুণী মানুষ। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে।

তিনি বলেন, ‘আপনি (ড. মুহাম্মদ ইউনূস) অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে, এত সময়ের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করি, সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা গণতন্ত্র আসবে, মানুষ স্বাধীন থাকবে।’

রিজভী বলেন, ‘বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা।
ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ছিল শেখ হাসিনার টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিল তাদের উদ্দেশ্য। ভয়ংকর দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুনুর রশিদ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ