1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৭ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা।

কংগ্রেসের এ স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ৬ জানুয়ারি। সোমবার ছিল সেই দিন। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আইনপ্রণেতারা ট্রাম্পের বিজয়ের স্বীকৃতি দেন।

কংগ্রেসের দেওয়া অনুমোদনে বলা হয়, রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য।
কংগ্রেসের এ স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন।

এ ঘটনায় বেশ কয়েকজনকে কারাদন্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে চার বছর আগে নির্বাচনে ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা করলেও এবার শান্তিপূর্ণভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ