1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা অর্থের প্রভাব নয়, জনতার ঐক্যই বড় শক্তি বেপরোয়া এমপিপুত্রকে ঘিরে চলছে তদন্ত ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কেউ অশালীন বক্তব্য দিলে তার দায় তাকেই নিতে হবে: ইনু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১৪২ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, টকশো বলুন বা জনসভা ও আলোচনা সভা বলুন, কেউ অশালীন বক্তব্য দিতে পারেন না। যদি কেউ এ ধরনের অশালীন বক্তব্য দিয়ে থাকেন তাহলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌর মজিবর রহমান অডিটোরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তার এ বক্তব্য মূলত সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে নৌমন্ত্রী শাজাহান খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অশালীন পাল্টাপাল্টি বক্তব্য প্রসঙ্গে।

বর্তমান সরকারকে গণমাধ্যমবান্ধব দাবি করে ইনু বলেন, “মহাজোট সরকার সাংবাদিক এবং গণমাধ্যমের বন্ধুদের সহযোদ্ধা মনে করে, গণতন্ত্রের বন্ধু মনে করে। সরকারের সমালোচনাকে আমন্ত্রণ জানায়।”

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্মিলিত নাগরিক পরিষদের দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন।

নাগরিক পরিষদ সভাপতি মতিউর রহমান লাল্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, বিশিষ্ট গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ,  জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

অনুষ্ঠানে জেলার সুশীল সমাজের নেতা, সাংবাদিক ও  বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ