1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সমাপনী শিগগিরই :স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২
  • ১১৪ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সমাপনী শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‍‌‌‍‌‌‌“যথাযথ তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের খুঁজে বের করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এ ব্যবস্থার কথা আমি ইতোমধ্যে সাংবাদিকদের অবহিত করেছি। অচিরেই এই তদন্তের সমাপনী সম্পর্কে জানতে পারবো।”

সোমবার দুপুর ১২টায় চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আমির জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জালাল চৌধুরী প্রমুখ।

৪ দিনের সফরে গত ২৬ অক্টোবর নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার ৪ দিনের সফর শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে কচুয়া ত্যাগ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ