1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৫ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুক্রবার (১৭ মে) রাতে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ওই হামলার ঘটনায় বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি।

আজ রোববার (১৯ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ওভারসিস করেসপনডেন্ট বাংলাদেশে (ওক্যাব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কিরগিজস্তানকে আমাদের উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে, কিন্তু কেউ গুরুতর আহত হওয়ার সংবাদ আমাদের কাছে আসেনি।

কিরগিজস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উজবেকিস্তানে অবস্থিত দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস বর্তমানে কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি কিরগিজ সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।

ড. হাছান মাহমুদ বলেন, এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গুরুতর কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। (উজবেকিস্তান) দূতাবাস ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগের নম্বর শেয়ার করেছে।

উজবেকিস্তানে দূতাবাসের মাধ্যমে সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নিবিড়ভাবে এবং অনবরত ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে দ্রুত বিশকেকে যেতে বলেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ