1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৪ শতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে ১৩ দিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় আক্রমণ করে ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহায় পায়নি। পুরো গাজা যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ১৯০ জন।

এদিকে ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও ইসরায়েলের রাফা অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন।

নতুন প্যাকেজের মধ্যে রয়েছে রয়েছে ১৮০০ এমকে ২০০০ এলবি বোমা ও ৫০০ এমকে-৪২ ৫০০ এলবি বোমা। ওয়াশিংটন পোস্টকে ওই সূত্র এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।

গাজায় যখন অব্যাহত বোমা হামলা চালিয়ে আন্তর্জাতিক তীব্র সমালোচনার মুখোমুখি ইসরায়েল তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সামরিক সহায়তার খবর এলো।

ইসরায়েলকে অব্যাহত প্রতিরক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কিছু ডেমোক্রেটস ও আরব আমেরিকান গ্রুপ বাইডেন প্রশাসনের সমালোচনা করছেন।

এদিকে ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নিয়েছে। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ