1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ: হুমায়ুন কবির ব্যাংকের ক্ষত সারাতে বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে: গভর্নর খুলনায় নিরাপত্তাহীনতায় পুলিশ, একা চলাচলে সতর্কতার নির্দেশনা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দল, নতুন মুখ আলিস কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের শাহজালালে জরুরি অবতরণ, রানওয়ে ৩০ মিনিট বন্ধ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

নাইজেরিয়ার অপহৃত স্কুল শিক্ষার্থীরা মুক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৭৪ Time View

এ মাসের গোড়ার দিকে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত আড়াইশর বেশি শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। রোববার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন।

গত ৭ মার্চ কাদুনা রাজ্যের কুরিগায় এ অপহরণ ছিল বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের সবচেয়ে বড় ঘটনাগুলোর অন্যতম। এ অপহরণের ঘটনায় নিরাপত্তাহীনতার প্রশ্নে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

কাদুনা রাজ্য গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেন, ‘অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।’ তবে তাদের অবস্থা কেমন ছিল সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

তিনি সেনাবাহিনী, প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং স্কুল শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রার্থনা করা নাইজেরিয়ার সকল নাগরিককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটি সত্যিই আনন্দের দিন।’

এ অপহরণের জন্য স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত অপরাধী চক্রকে দায়ী করা হয়। মুক্তিপণের জন্য তারা প্রায় এ ধরনের কাজ করে থাকে।

এদিকে স্বজনরা জানান, অপহরণকারীরা শিক্ষার্থীদের ফেরত দেয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করে। কিন্তু প্রেসিডেন্ট টিনুবু বলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে অপহরণকারীদের কোন অর্থ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ